ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশালে প্রগতিশীল সাংস্কৃতিক মঞ্চ গঠন

বরিশালে প্রগতিশীল সাংস্কৃতিক মঞ্চ গঠন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সারা দেশে অব্যাহত শিক্ষক নির্যাতন, হত্যা এবং সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার ঘটনায় উদ্বিগ্ন সাংস্কৃতিক সংগঠক ও কর্মীরা। এসব ঘটানার প্রেক্ষিতে প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনসমূহকে এক জোট হয়ে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা ছাড়া আর কোন বিকল্প নেই বলে মনে করেন বরিশালের সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। এর প্রেক্ষিতে উদীচীর আহŸানে সাড়া দিয়ে বরিশালেও গঠিত হয়েছে প্রগতিশীল সাংস্কৃতিক মঞ্চ।

বৃহষ্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যায় উদীচী ভবনে বরিশালের সকল প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনসমূহের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংস্কৃতিক মঞ্চ থেকে একযোগে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রবীণ আইনজীবী, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, শব্দাবলী গ্রæপ থিয়েটারের সভাপতি নাট্যজন সৈয়দ দুলাল, বরিশালের সাংস্কৃতিক সংগঠন সমুহের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি ও খেলাঘর জেলার সভাপতি নজমুল হোসেন আকাশ, উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অ্যাডভোকেট বিশ্বনাথ দাস মুনসী, বরিশাল নাটকের সভাপতি কাজল ঘোষ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক তপংকর চক্রবর্তী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতিমণ্ডলীর সদস্য ও বরিশাল থিয়েটারের সভাপতি শুভংকর চক্রবর্তী, প্রগতি লেখক সংঘের সভাপতি অপূর্ব গৌতম, সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, প্রান্তিক সংগীত বিদ্যালয়ের অ্যাডভোকেট দেবাশীষ দাস, তানসেন সঙ্গীত বিদ্যালয়ের সভাপতি প্রিয় লাল দাস, বিনয় ভূষণ মণ্ডল, চারুকলার অ্যাডভোকেট সুভাষ চন্দ্র দাস, স্বর্ণালী শিল্পী সংস্থার মিন্টু কুমার কর, খেয়ালী গ্রুপ থিয়েটারের সাধারণ সম্পাদক অপূর্ব রায় সহ অন্যরা।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে জাতিগঠনের কারিগর, যারা ছাত্র-ছাত্রীদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান সেই শিক্ষকদেরকে অপমানিত করা, তাদের উপর হামলা-নির্যাতন-নিপীড়ন-হত্যার ঘটনা ঘটছে। অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক অপশক্তি ধর্মের নামে একের পর এক নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির মাধ্যমে জাতিকে অসহিষ্ণু করে তুলছে। তারা কখনো প্রগতিশীল শিক্ষকদের উপর, কখনো অমুসলিম সম্প্রদায়ের উপর এধরনের হামলা-নির্যাতন পরিচালিত করছে। দেশজুড়ে সংঘটিত সাম্প্রদায়িক তাণ্ডবের প্রকৃত রহস্য উদঘাটন করে দ্রুত বিচারের আওতায় নিতে না পারলে স্বাধীনতার মূল্যবোধ যতটুকু অবশিষ্ট আছে তাও ধুলিস্যাৎ হবে।

তারা বলেন, দেশে শিক্ষক লাঞ্ছনা, নির্যাতন, নিপীড়ন, হত্যার যতো ঘটনা ঘটেছে, অবিলম্বে তার প্রকৃত রহস্য উদঘাটন করে তার সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত, এসব ঘটনার পেছনের পরিকল্পনাকারী, ইন্ধনদাতা, উস্কানিদাতা এবং হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মতনিবনিময় সভা থেকে শনিবার (৩০ জুলাই) সকাল ১০টায় অশ্বিনী কুমার হল চত্বরে প্রগতিশীল সাংস্কৃতিক মঞ্চের ব্যানারে সাংস্কৃতিক সমাবেশ আহবান করা হয়েছে। এ ছাড়া অব্যাহত শিক্ষ নির্যাতন, হত্যা এবং সাম্প্রদাকি উগ্রতা রুখে দিতে আগামী ৩১ জুলাই সকাল ১০টায় স্বরাষ্ট্রমন্ত্রণালয় বরাবর স্মাকলিপি দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের আহবানে সাড়া দিয়ে ঢাকায় প্রগতিশলী সাংস্কৃতিক মঞ্চ গঠিত হয়েছে। এর ধারাবাহিকতায় বরিশালেও উদীচী সমমনা ও প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভার মাধ্যমে বরিশালেও প্রগতিশলী সাংস্কৃতিক মঞ্চ গঠন করেছে। এই মঞ্চে প্রগতিশীল শিক্ষক সংগঠন ছাড়াও মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে যুক্ত হয়ে প্রতিবাদ করার আহবান জানানো হয়েছে।
 


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন