শফিউল বারী বাবুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবুর আত্মার মাগফিরাত কামনা করে বরিশালে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার নগরীর সদররোডস্থ বরিশাল জেলা ও নগর বিএনপির কার্যালয়ে এক আলোচনা ও দোয়া মোনাজাতের আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক দল।
জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট মালেকের সভাপতিত্বে ও জেলা সাংগঠনিক সম্পাদক জাবের আব্দুল্লাহ সাদির সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জনি , আল আমিন খান, তামিম মাহবুব, আনোয়ার হোসেন টিটু, গাজী নাসির উদ্দিন, রিয়াজুল ইসলাম নাদিম প্রমুখ।
আলোচনা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও শফিউল বারী বাবুর আত্মার শান্তি কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মহানগর ছাত্রদল ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ নাঈমুর রহমান।
এএজে