ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news

বিদ্যুৎ খাতের অনিয়ম-দুর্নীতি রুখতে হবে: জিএম কাদের

বিদ্যুৎ খাতের অনিয়ম-দুর্নীতি রুখতে হবে: জিএম কাদের
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশের বিদ্যুৎ খাতের অনিয়ম-দুর্নীতি রুখতে হবে। সরকার বিদ্যুৎ খাতের উন্নয়নের জন্য মাসে দুই হাজার কোটি টাকা খরচ করছে। যারা বিদ্যুৎ খাতের উন্নয়ন করছে, তারা সরকারের নিকট ৩০ হাজার কোটি টাকা বকেয়া পাবে। দেশের ব্যাংকগুলোকে বিদ্যুৎ খাতের উন্নয়নের জন্য পর্যাপ্ত পরিমাণ ঋণ দিতে বলা হয়েছে। অথচ এই টাকা দিয়ে বিদ্যুৎ খাতের উন্নয়ন হবে, নাকি দেশের বাইরে পাচার হবে বলা যাচ্ছে না। 

তিনি বলেন, আমরা সরকারের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কথা বলব এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে না। কেউ সরকারের বিরুদ্ধে কথা বললে বা মিছিল-মিটিং করলেই তাদের মামলা দেওয়া হচ্ছে। এমনকি হেলমেট বাহিনী দিয়ে তাদের দমন করা হচ্ছে। কেউ ভয়েও সরকারের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে না। এ জন্যই আগামীতে জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। জাতীয় পার্টি দেশের উন্নয়নের জন্য কাজ করে অনিয়ম-দুর্নীতি রুখে দেবে।

বৃহস্পতিবার বরিশালের বাকেরগঞ্জের সাহেবগঞ্জ পল্লীভবনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।   

জিএম কাদের বলেন, আগামীতে আপনারা বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বেগম নাসরিন জাহান রত্নাকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন। 

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রত্নার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ এমপি, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য সোলায়মান শেঠ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, মেজর সোহেল রানা এমপি, নূর ইসলাম তালুকদার এমপি, কেন্দ্রীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদিকা নাজমা আক্তার এমপি, ঢাকা সিটি করপোরেশনের ৩১নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টুসহ কেন্দ্রীয় নেতারা।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন