ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news

হিজলায় বোনকে উত্ত্যক্ত, বাধা দেওয়ায় ভাইকে মারধর

হিজলায় বোনকে উত্ত্যক্ত, বাধা দেওয়ায় ভাইকে মারধর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের হিজলা উপজেলায় স্কুল-মাদরাসায় পড়ুয়া ছাত্রীদের প্রতিনিয়ত রাস্তায় উত্ত্যক্ত করছে বিভিন্ন এলাকার কিশোর গ্যাং। বোনকেবোনকে  উত্ত্যক্তের প্রতিবাদ করায় মারধর করছে ভাইকে।

 বুধবার ( ২৭ জুলা‍ই) বিকাল ৪ টার সময় উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের এ ঘটনা ঘটে।

কিশোর গ্যাংদের মারধরের শিকার হাসপাতালে চিকিৎসাধীন শ্রীপুর গ্রামের কালাম বেপারীর ছেলে জিহাদুল ইসলাম জানান, বুধবার বিকাল ৪ টার সময় আমাদের বাড়ি সংলগ্ন চায়ের দোকানে বসা ছিলাম। তখন আমার বোনসহ কয়েকটি মেয়ে মাদরাসা থেকে বাড়ি ফিরছিল। সেখানে কিশোর গ্যাং ফরাদ খা আবদুল্লাহ মেযেদের অশালীন কথাকার্তা বলছে। তখন আমি প্রতিবাদ করলে আমাকে দেখে নেওয়া হুমকি দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাত ৭ টার দিকে আল-আমিন ইয়ামিন ফরাদ রাজিবসহ ৮/১০ জন একত্রিত হয়ে আমাকে এলোপাতাড়ি মারপিট করে।

হাসপাতালে চিকিৎসাধীন রোমান বেপারীর ছেলে ইয়ামিন জানান, গতকাল আমার চাচাত ভাইকে মারধরের সংবাদ শুনে ঘটনাস্থনে যাই। তখন তারা আমাকে মারপিট করে।

উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুর মোর্শেদ টিটু জানান, এলাকায় কিশোর গ্যাং বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করছে। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে অভিভাবকরা উস্কানি দিচ্ছে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুস মিয়া জানান, কিশোরদের মারামারির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।’
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন