ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৩ কর্মকর্তার বদলি জনিত সংবর্ধনা

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৩ কর্মকর্তার বদলি জনিত সংবর্ধনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    "আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি" এই প্রতিপাদ্য কে সামনে রেখে বরিশাল মেট্রোপলিটন পুলিশের তিন ঊর্ধতন কর্মকর্তার বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

    বুধবার সকাল সাড়ে ১১টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ পুলিশ অফিসার্স মেস মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হয়েছে। 

    অনুষ্ঠানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ এনামুল হক এবং সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মো. ইব্রাহীমকে বিদায় সংবর্ধনা জানানো হয়। 

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম-বার।

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘পেশাগত ক্ষেত্রে বিদায়ী অতিথিগণ সকলেই অত্যন্ত দক্ষ, চৌকস ও মেধাবী পুলিশ কর্মকর্তা। আমি তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করি’।

    সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মোহাম্মদ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিস্টিকস) মো. জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার উত্তর  মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার দক্ষিণ মো. আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার সিএসবি খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. মনজুর রহমান, পিপিএম-বার সহ  বিএমপি'র অন্যান্য শীর্ষ  কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ