ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • বরিশালে দরিদ্র মেধাবী ১৩জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান

    বরিশালে দরিদ্র মেধাবী ১৩জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে দরিদ্র মেধাবী ১৩জন শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র অর্থায়নে এবং সমন্বিত সমাজ উন্নয়ন সংস্থা (আইসিডিএ)'র বাস্তবায়নে সার্কিট হাউজ মিলনায়তনে  এই বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    আইসিডিএ’র নির্বাহী পরিচালক জনাব সালমা খান’র সভাপতিত্বে  বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

    আরও উপস্থিত ছিলেন আইসিডিএ'র প্রতিষ্ঠাতা ও বর্তমান প্রধান উপদেষ্টা আনোয়ার জাহিদ, আইসিডিএর কার্যকরী পরিষদ'র সহ সভাপতি মরিয়ম বেগম রিনা, আইসিডিএর কার্যকরী পরিষদ'র সদস্য জনাব শুভংকর চক্রবর্তী, আইসিডিএ'র উপ-নির্বাহী পরিচালক কাজী নওশাদ রাসেল, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকগণ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

    অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, শিক্ষা বিস্তারে পিকেএসএফ ও আইসিডিএ’র উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজের পিছিয়ে পড়া/দরিদ্র শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের সাহাযার্থে বিত্তবানদের এগিয়ে আসা উচিত। সেই সাথে এই উদ্যোগ থেকে সকলের শিক্ষা গ্রহণ করা উচিত।

    অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ ১৩ জন শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে ১২ হাজার টাকা করে মোট ১ লাখ ৫৬ হাজার টাকা অনুদানের চেক  হস্তান্তর করেন। 
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ