ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • সংসদ সদস্য পংকজ নাথ বলেছেন

    সাংবিধানিক ধারাবাহিকতা নস্যাৎ করতে বিএনপি-জামাত ষড়যন্ত্রে লিপ্ত 

    সাংবিধানিক ধারাবাহিকতা নস্যাৎ করতে বিএনপি-জামাত ষড়যন্ত্রে লিপ্ত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ বলেছেন, সাংবিধানিক ধারাবাহিকতা নস্যাৎ করতে বিএনপি-জামাত ষড়যন্ত্রে লিপ্ত। আমরা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে বদ্ধ পরিকর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তলাবিহীন ঝুড়ির অপবাদকে চ্যালেঞ্জ করে বাংলাদেশকে গোটা বিশ্বের উন্নয়নের রোল মডেল হিসেবে উপস্থাপন করেছেন। বিশাল অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আধুনিক অবকাঠামো নিশ্চিত করেছেন শেখ হাসিনা। 


    বুধবার দুপুরে সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের মাঠে আয়োজিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    এসময় সাংসদ পংকজ নাথ স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ নামক রাষ্ট্রের স্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, সহ-দফতর সম্পাদক অজয় গুহ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান নিউটন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, ইউনিয়ন চেয়ারম্যান সামছুল বারী মনির, ইউনিয়ন চেয়ারম্যান মনির হাওলাদার, ইউনিয়ন চেয়ারম্যান আবদুল জলিল, ইউনিয়ন চেয়ারম্যান আবদুল কাদের ফরাজি, ইউনিয়ন চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ মোল্লা, ইউনিয়ন চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, ইউনিয়ন চেয়ারম্যান আবু রাশেদ মনি, ইউনিয়ন চেয়ারম্যান নাছির উদ্দীন খোকন, উপজেলা যুবলীগের সভাপতি ও কাউন্সিলর মশিউর রহমান নাদিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও কাউন্সিলর সোহেল মোল্লা, সুমন ফরাজি, হাবিবুর রহমান খোকন,  উপজেলা কৃষক লীগের সভাপতি ওহাব আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন পলাশ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও কাউন্সিলর মনির জমদ্দার, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আলী আব্দুল্লাহ দোলন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ