ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • উজিরপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    উজিরপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ ১৮ বছর পর বরিশালের উজিরপুরে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৭ জুলাই) সকাল ১০ টায় আনন্দ র‌্যালি, আলোচনা সভা, কেক কেটে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। 

    উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মিজানুর রহমান রনি’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারি, সহ-সভাপতি আঃ হাকিম সেরনিয়াবাত, যুগ্ম-সম্পাদক ও ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম-আহবায়ক শিপন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন কমিটির সাবেক আহবায়ক আনোয়ার হোসেন খান, যুগ্ম-আহবায়ক রবিউল ইসলাম, সদস্য সচিব মিজানুর রহমান সবুজ বালী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মো. রিপন মোল্লা, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাব্বির হোসেন, তালহা জাহিদ প্রমুখ।

    অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরন সিকদার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল কুমার বাইন অনু, দপ্তর সম্পাদক আজিজুল হক সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক উত্তম কুমার হাওলাদার, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান নয়ন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাভলু তালুকদার,  উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক বাবুল সিকদার, স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন কমিটির সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাকিল মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ। 

    সভা শেষে আনন্দ র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়েছে।  

                                                                                                           


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ