আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি

বরিশালের আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে আনন্দ র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে দলীয় কার্যালয় চত্বরে উপজেলা স্বেচ্ছাসেব কলীগের সভাপতি ফিরোজ শিকদারের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, উপজেলা স্বেচ্ছসেবক লীগের সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতসহ প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া-মিলাদ পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ফজলুল হক।
এইচকেআর