আগৈলঝাড়ায় অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ

বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় মৎস্য অফিস ও উপজেলা প্রশসানের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ চায়না দুয়ারী জাল এবং বিভিন্ন খালের মধ্যে থেকে কয়েকটি বাঁধ উচ্ছেদ করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, বুধবার সকালে উপজেলার রাজিহার ইউনিয়নের ভাল্লুকসি বিলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধ চায়না দুয়ারী জাল ও মাছ ধরার চাঁই আটক করা হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নেহের নিগার তনুর উপস্থিতিতে অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে বিনষ্ট করে দেয়া হয়।
এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নেহের নিগার তনু জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
এইচকেআর