ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • বানারীপাড়ায় উপজেলা চেয়ারম্য‍ানের সুস্থতা কামনায় দোয়া-মিলাদ 

    বানারীপাড়ায় উপজেলা চেয়ারম্য‍ানের সুস্থতা কামনায় দোয়া-মিলাদ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    থাইল্যান্ডে চিকিৎসাধীন বরিশালের বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি  গোলাম ফারুকের সুস্থতা কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। 

    বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি ও সিরাতুন্নবী আদর্শ হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার সাধারণ সম্পাদক রাহাদ সুমনের উদ্যোগে মঙ্গলবার (২৬ জুলাই)  বাদ এশা অনুষ্ঠিত দোয়ানুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী,উপ-পরিদর্শক (এস আই) ওসমান গণি, বানারীপাড়া সিরাতুন্নবী আদর্শ হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার সভাপতি ও বন্দর বাজারের সাবেক সভাপতি মাইনউদ্দিন মিয়া,আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক, বীর মুক্তিযোদ্ধা মীর শাহজাহান ও আ.গণি, ইউএনওর কার্যালয়ের অফিস সহকারি মতিউর রহমান, উপজেলা চেয়ারম্যানের স্টেনো সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,ব্যবসায়ী ত্রিনাথ পোদ্দার, আবি আব্দুল্লাহ ও কামরুজ্জামান পলাশ, বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল সদস্য প্রিয়ন্ত বিন রাহাদ প্রমুখ। 

    সিরাতুন্নবী আদর্শ হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার প্রধান শিক্ষক হাফেজ মো. তসলিম দোয়া মিলাদ পরিচালনা করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ