বরিশালে ছাত্রদলের বিক্ষোভ

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন ও সাইফ মাহমুদ জুয়েলসহ নেতৃবৃন্দের নামে মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশাল জেলা ছাত্রদল।
মঙ্গলবার (২৬ জুলাই ) বিকালে নগরীর সদররোডসহ বিভিন্ন স্থানে এ মিছিল অনুষ্ঠিত হয়।
পরে বিএনপি দলীয় কার্যালয়ে মিছিল নিয়ে এসে শেষ করে এক প্রতিবাদ সভা করে।জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি লেলিন খান মোর্সেদ, যুগ্ম সাধারণ সম্পাদক তানজিম রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীপ, যুগ্ম সম্পাদক মো. আবু বক্কর, সহ-সাংগঠনিক সম্পাদক রাব্বি, হিজলা সরকারী কলেজের আহবায়ক গাজী সাইফুল প্রমুখ। এসময় বক্তরা অভিলম্বে কেন্দ্রীয় ছাত্রদল সংসদের নেতৃবৃন্দের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবী জানান।
এইচকেআর