আগৈলঝাড়ায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে মেয়াদ উর্ত্তীণ পণ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য বিক্রির অপরাধে ১৬ হাজার ৫শত টাকা জরিমানা করেন।
বরিশাল বিভাগীয় কার্যালয়ের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও বরিশাল জেলা সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে একটি টিম আইন-শৃংখলা বাহিনীর সহায়তায় আগৈলঝাড়া উপজেলার সদর বাজারে অভিযান পরিচালনা করেন।
এ সময় সদর বাজারের নাছরিন মেডিকেল হলের মালিক জাহিদুল ইসলাম তার দোকানে মেয়াদ উর্ত্তীণ ঔষধ রাখার অপরাধে ৪ হাজার টাকা, একই বাজারের মন্ডল মিষ্টান্ন ভান্ডারের মালিক প্রসেনজিত মন্ডলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অপরাধে ৬ হাজার ৫শত টাকা, গবিন্দ স্টোরের মালিক গবিন্দ বিশ্বাসের দোকানে মূল্য তালিকা না থাকায় ২ হাজার ৫শত টাকা, মনতোষ দত্তের মুদি দোকানে ২ হাজার টাকা, ও অশোক বিশ্বাসের মুদি দোকানে ১ হাজার ৫শত টাকাসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার ৫ শত টাকা জরিমানা করেন।
অভিযানের সময় উপস্থিত ছিলেন স্যানেটারী ইন্সেপেক্টর সুকলাল সিকদার, বরিশাল এপিবিএন পুলিশ উপপরিদর্শক তানভীর হোসেন প্রমুখ।
এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র বলেন, আমার প্রায়ই জেলা ও বিভিন্ন উপজেলায় এই অভিযান পরিচালনা করে থাকি। যাতে কোন ব্যবসা প্রতিষ্ঠান মেয়াদ উত্তীর্ণ নিত্যপন্য বিক্রি করতে না পারে।
এইচকেআর