ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশাল জেলা দক্ষিণ কৃষকদলের যুগ্ম আহবায়ক হলেন বানারীপাড়ার সবুর খান

বরিশাল জেলা দক্ষিণ কৃষকদলের যুগ্ম আহবায়ক হলেন বানারীপাড়ার সবুর খান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বানারীপাড়া উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি আব্দুস সবুর খানকে বরিশাল জেলা (দক্ষিণ) কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে কো-অপ্ট (অর্ন্তভূক্ত) করা হয়েছে। 

সোমবার দুপুরে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সংসদের  সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল স্বাক্ষরিত এক পত্রে আব্দুস সবুর খানকে বরিশাল জেলা (দক্ষিণ) শাখার  যুগ্ম আহবায়ক হিসেবে  অর্ন্তভূক্ত করা হয়। 

একই পত্রে আব্দুস সবুর খানসহ ১০জনকে যুগ্ম আহবায়ক ও ৫ জনকে সদস্য হিসেবে জেলা কৃষকদলের আহবায়ক কমিটিতে কো-অপ্ট করা হয়। 

প্রসঙ্গত বরিশাল জেলা (দক্ষিণ) জাতীয়তাবাদী  কৃষকদলের আহবায়ক মহসিন আলম। উল্লেখ্য দক্ষ সংগঠক আব্দুস সবুর খান এর আগে জেলা (দঃ) কৃষকদলের যুগ্ম আহবায়ক ছিলেন । সেখান থেকে তাকে এ সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়। 

এদিকে দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত নেতা জিয়া অন্তঃপ্রাণ আব্দুস সবুর খানকে বরিশাল জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক করায় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস.সরফুদ্দিন আহম্মেদ সান্টু ও কৃষকদলের কেন্দ্রীয়  সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে বানারীপাড়া উপজেলা ও পৌর  বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন