ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news

বাকেরগঞ্জে তিন বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা 

বাকেরগঞ্জে তিন বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরির অপরাধে বরিশালের বাকেরগঞ্জে তিনটি  বেকারি মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার  বেলা ১১ টায় বাকেরগঞ্জ উপজেলার  সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে । 

উপজেলার কালিগঞ্জ বাজারের সৈকত ব্রেড ২০ হাজার ও বরিশাল বেকারি ১০ হাজার টাকা এবং  বাকেরগঞ্জ বন্দরে রোজা ফুড ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি আবুজর মো. ইজাজুল হক সংবাদ মাধ্যম কে জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, উৎপাদিত বিস্কুট তৈরিতে পঁচা, খাদ্য সামগ্রী ও কেক তৈরিতে খাবার অযোগ্য রং ব্যবহার করার অপরাধে তিনটি বেকারির মালিক কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

কারখানায় মানসম্মত পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন, সকল কর্মচারীকে  নির্ধারিত পোশাক পরে কাজ করার নির্দেশনা দেয়া হয় এবং ভবিষ্যতে দ্বিতীয়বার এ ধরনের অপরাধের সাথে সম্পৃক্ততা পাওয়া গেলে কারখানা বন্ধ করে দেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে ।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন