বাবুগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বরিশালের বাবুগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়েছে।
গতকাল সোমবার বিকালে উপজেলার রাশেদ খান মেনন মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মো. আমীনুল ইসলামের সভাপতিত্বে ফাইনাল খেলা পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল। প্রধান শিক্ষক মো. মনোয়ার হোসাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপেজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ, বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মকিতুর রহমান কিসলু, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. শাহিনুল ইসলাম সিকদার, মো. মান্নান মাস্টার, মো. দেলোয়ার হোসেন, বাবুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আকবর কবির, সহকারী শিক্ষা অফিসার মো. রোমাঞ্চ আহমেদ, মাধবপাশা ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, প্রধান শিক্ষক মোঃ মাসুদ আহমেদ, মো. মোক্তার হোসেন প্রমূখ।
খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে উত্তার রাকুদিয়া বনাম হাদিবাসকাঠী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত খেলায় উত্তার রাকুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে হাদিবাসকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হন।অপরদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে মধ্য ভূতেরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম সি বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত খেলায় মধ্য ভূতেরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে সি বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হন।
খেলা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ান ও রানারআপ ট্রফি তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এএজে