হিজলায় ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় উপজেলা হল রুমে শপথ গ্রহণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবিবুল আল আজাদ জনি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, হিজলা থানা অফিসার ইনচার্জ ইউনুস মিয়া, হিজলা প্রেসক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন।
শুরুতেই ইউপি সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গত ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচিত ৯ জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ।
শপথ গ্রহণ শেষে উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন প্রত্যেকের ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর সকল ধারা সম্পর্কে জানতে হবে। কি কি কারণে ইউপি সদস্য পদ বাতিল হতে পারে সে সম্পর্কে ও বক্তব্য রাখেন তিনি। শপথ অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, মুক্তিযোদ্ধা সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক অফিসার মহিউদ্দিন আহমেদ।
এইচকেআর