ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় দুই পলাতক আসামি গ্রেফতার 

আগৈলঝাড়ায় দুই পলাতক আসামি গ্রেফতার 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় পৃথক অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও মাদক মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, রোববার রাতে অভিযান চালিয়ে উপজেলার বাগধা গ্রাম থেকে মৃত ফজলুল হক খানের ছেলে মোহম্মদপুর থানার হত্যা মামলা ৯৫(৮) ২০২০এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মো. হারুন অর রশিদকে (৫৫) গ্রেফতার করেছে। একই রাতে এসআই খায়রুল ইসলাম বাকাল ইউনিয়নের পয়সা গ্রাম থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি নতুন শেখ এর ছেলে রিপন শেখ (২৫)কে গ্রেফতার করেছে। 

গ্রেফতারকৃত রিপনকে বরিশালের একটি আদালত জিআর ১২১/১৯ মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদন্ড এবং দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ডের আদেশ প্রদান করেন। আদেশের দিন থেকে রিপন পলাতক ছিল। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামিদেরকে সোমবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন