ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশালে ৫০০ পিচ ইয়াবাসহ আটক ১ 

বরিশালে ৫০০ পিচ ইয়াবাসহ আটক ১ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। 

রোববার রাতে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. আল-আমীন মল্লিক (৩৫) নামে মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। 

আটকৃত মো. আল-আমীন মল্লিক বরিশাল নগরীর রুপাতলী এলাকার গাউছিয়া সড়কের মো. কাঞ্চন মল্লিকের ছেলে। এসময় তার সাথে থাকা অপর এক মাদক ব্যবসায়ী মো. মফিজ (৪৫) পালিয়ে যায়।

আটককৃত ও পালতকের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।

রোববার  রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল বিসয়টি নিশ্চিত করে। 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন