ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news

গৌরনদীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত 

গৌরনদীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

"নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ"এই ¯স্লোগানকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। 

রোববার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরন নাহার মেরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. এইচ এম জয়নাল আবেদীন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল বাশার, কৃষি কর্মকর্তা মো. মামুনুর রহমান, ইউপি চেয়ারম্যান  ফারুক হোসেন মোল্লা, আব্দুর রাজ্জাক হাওলাদার, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মণীষ চন্দ্র বিশ্বাস, মৎস্য অফিস সহকারী মো. নুরুল ইসলামও গৌরনদী উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে ব্যানার, ফেস্টুন সহকারে উপজেলার বিভিন্ন সড়কে র‌্যালি ও আলোচনা সভা শেষে তিনজন সফল মৎস্য চাষীদের মাঝে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন