আগৈলঝাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি

বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রোজিনা আক্তার, জেলা পরিষদের সাবেক সদস্য আওয়ামীলীগ নেত্রী পেয়ারা ফারুক বখতিয়ার, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা চন্দ্র শেখর সোমসহ প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের পুকুরে ১০কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
এইচকেআর