ঢাকা শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ 

আগৈলঝাড়ায় অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় মৎস্য অফিস ও উপজেলা প্রশসানের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ চায়না দুয়ারী জাল, চাঁই জব্দ করা হয় এবং বিভিন্ন খালের মধ্যে থেকে কয়েকটি নিষিদ্ধ ভেসাল জাল উচ্ছেদ করা হয়। 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, রোববার সকালে উপজেলার রত্নপুর ইউনিয়নের ঐচারমাঠ বিলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধ চায়না দুয়ারী জাল ও মাছ ধরার চাঁই আটক করা হয়। 

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেন জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন