ঢাকা শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশালে দুই উপজেলা ও পৌর যুবদলের কমিটি বাতিলের দাবি

বরিশালে দুই উপজেলা ও পৌর যুবদলের কমিটি বাতিলের দাবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সদ্য ঘোষিত বরিশাল উত্তর জেলার গৌরনদী উপজেলা ও পৌর এবং আগৈলঝাড়া উপজেলা যুবদলের গঠিত আহ্বায়ক কমিটি সম্পর্কে আপত্তি ও অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে উত্তর জেলা শাখার যুগ্ম আহবায়ক ও সদস্যরা। এমন দাবি জানিয়ে রোববার দুপুরে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তাঁরা। 

চলতি বছরের ৬ জুলাই বরিশাল উত্তর জেলার গৌরনদী উপজেলা ও পৌর এবং আগৈলঝাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন  করা হয়।

সংবাদ সম্মলনের লিখিত বক্তব্যে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইয়েদুল আলম সেন্টু খান বলেন, বরিশাল উত্তর জেলা যুবদলের ৮টি ইউনিটের মধ্যে ৬টি ইউনিট কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে।

কমিটির বিরুদ্ধে আমাদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই ঘোষিত কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠন করার জন্য অনুরোধ করছি। অন্যথায় আমরা আগামী সাত দিনের মধ্যে নতুন কমিটি ঘোষণা করবো।

তিনি বলেন, আগামী রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিলেট বিভাগ ও উত্তর অঞ্চলের বন্যা দুর্গত এলাকায় বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। ঠিক সেই সময়ে তরিঘরি করে এই কমিটি গঠন করা হয়। এটা সময়োপযোগী বলে মনে করছি না।

বরিশাল জেলা উত্তর যুবদলের আহ্বায়ক  সিনিয়র যুগ্ম আহ্বায়ক  সালাউদ্দিন পিপলু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম সেন্টু খান এবং দুই উপজেলার কোন যুগ্ম আহ্বায়ক , সদস্য কারো সাথে আলোচনা ও পরামর্শ ছাড়াই কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল এর বাড়ি গৌরনদী উপজেলায় হওয়ার কারণে বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য সচিব মাসুদের যোগসাযোগে অনৈতিক লেনদেন এর মাধ্যমে অরাজনৈতিক অসাংগঠনিক অশিক্ষিত লোক দ্বারা কমিটি ঘোষণা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, উপজেলায় তথাকথিত সদ্য ঘোষিত আহ্বায়ক  মনির হাওলাদারকে  আহ্বায়ক  হিসাবে মনিরকে কখনোই যোগ্য বলে মনে করা যায় না। ঘোষিত গৌরনদী পৌর যুবদলের সদস্য সচিব বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদের আপন ছোট ভাই গোলাম মাহতাব যার যোগ্যতা শুধু কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সাহেবের যেমন মাসুদ কথিত ভাগ্নে সেই ভাগ্নের ভাই হিসেবে মাহতাব ও ভাগ্নে। 

তিনি আরো বলেন, আগৈলঝাড়া উপজেলা যুবদলে যাকে আহ্বায়ক  করে ঘোষণা দেওয়া হয়েছে সেই মনির মোল্লা বর্তমানে জেলা জাসাস এর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। 

এছাড়াও আমরা গৌরনদী আগৈলঝাড়ার যে সকল নেতৃবৃন্দ বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহŸায়ক ও সদস্য পদে বর্তমানে আছি সকল যুগ্ম আহ্বায়ক ও সদস্য বৃন্দ সদ্য বিদায়ী যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব ও বর্তমান সভাপতি সাবেক সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বরাবরে লিখিত অভিযোগ করেছি।

বরিশাল বিভাগীয় টিম লিডার বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার সাথে সাক্ষাত করে অভিযোগ দিয়ে আসার পর মুন্না আমাদের কে আশ্বস্ত করেন যে গৌরনদী আগৈলঝাড়া উপজেলা ও পৌর যুবদলের কমিটি গঠন প্রক্রিয়ায় বরিশাল জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দের পরামর্শ নিয়ে কমিটি গঠন করা হবে। কিন্তু আমাদের সাথে কোন যোগাযোগ ছাড়াই কেন্দ্রীয় দপ্তর থেকে কমিটি ঘোষণা করা হয়।  আমরা কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক বরাবর ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে লিখিত আবেদন করেছি।

তাঁরা গত ৬ জুলাই গৌরনদী আগৈলঝাড়া উপজেলা ও পৌর যুবদলের ঘোষিত আংশিক কমিটি বাতিল করে তৃনমুল যুবদলের পরামর্শ গ্রহণ করে নতুন গঠন করার আহবান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক আলী হোসেন স্বপন ভূইয়া, মাসুদ হাসান মিঠু তালুকদার, শামসুল হক খোকন,  আবুল হোসেন মোল্লা, এম. এ. গফুর সরদার, সোহানুর রহমান সোহাগ, রাশেদুল ইসলাম টিটন প্রমুখ।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন