ঢাকা শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

Motobad news

চার্জার লাইট ও ফ্যানের মূল্য বৃদ্ধি: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চার্জার লাইট ও ফ্যানের মূল্য বৃদ্ধি: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে চার্জার লাইট ও ফ্যানের অযৌক্তিক মূল্য বৃদ্ধির অভিযোগে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার দুপুরে নগরীর কাঠপট্টি এলাকায় ইলেক্ট্রনিক পণ্য বিক্রির বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালিত হয়। 

এ সময় ৪টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে দোকান মালিকদের বাঁধার সম্মুখীন হন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। 

বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সেলিম জানান, অতিরিক্ত দাম রাখা, মূল্য তালিকা না থাকা ও মেমো না রাখার অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন