ঢাকা শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

Motobad news

বাকেরগঞ্জ মৎস্য সপ্তাহ দিবস উপলক্ষে আলোচনা সভা 

বাকেরগঞ্জ মৎস্য সপ্তাহ দিবস উপলক্ষে আলোচনা সভা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

"নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে বাকেরগঞ্জ মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। আগামী ২৯ জুলাই পর্যন্ত এ সপ্তাহ চলবে। 

নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধিতে দেশের মানুষকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এবারের মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে। বাকেরগঞ্জ উপজেলা মৎস্য অধিদফতরের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে উপজেলা মৎস্য জীবি, জেলে ও মৎস্য চাষীদের নিয়ে মৎস্য সপ্তাহ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল। 

সভায় জানানো হয়, বাংলাদেশে মাছের বার্ষিক উৎপাদন ৪৬ লাখ ২১ হাজার মেট্রিক টনে উন্নীত হয়েছে। দেশের মোট জনগোষ্ঠীর ১১ শতাংশের বেশি অর্থাৎ এক কোটি ৮৫ লাখের বেশি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জীবিকার জন্য মৎস্য খাতের ওপর নির্ভরশীল।  

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন,  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা বেগম মিনু, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারন সম্পাদক মো. মানিক হোসেন হাওলাদার, মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন, উপজেরা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা নাহিদা আফরিনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন