ঢাকা শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

Motobad news

বাবুগঞ্জে ব্যবসায়ীদের সাথে পুলিশের মতবিনিময় 

বাবুগঞ্জে ব্যবসায়ীদের সাথে পুলিশের মতবিনিময় 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাবুগঞ্জ উপজেলার স্বর্ণ ব্যবসায়ী ও অন্যান্য ব্যবসায়ীদের সাথে বাবুগঞ্জ থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার সকালে বাবুগঞ্জ থানা চত্বরে বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ থানা পুলিশ পরিদর্শক ( তদন্ত)  মো. অলিউল ইসলাম।

এসময় এসআই মো. আজাদ হোসেন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাবুগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির আহবায়ক মো. ফখরুল আলম খান, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, সাবেক সাংগঠনিক মোহাম্মদ আলী, বাবুগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সদস্য পরিতোষ চন্দ্র পাল, মো. মোস্তফা নলীসহ বাবুগঞ্জ বাজারের ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায় চুরি অপ্রীতিকর ঘটনা এড়াতে  বাবুগঞ্জ বাজার  সিসি টিভি ক্যামেরার আওতায় নিয়ে আসার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও উপজেলার স্বর্ণ ব্যবসায়ী ও অন্যান্য ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করা হয়। এর পর একই স্থানে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন