রাত ৮টার পরে দোকান খোলা, বাকেরগঞ্জে ৮ দোকানিকে জরিমানা

বরিশালের বাকেরগঞ্জে সরকারি আদেশ অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ১০ দোকান মালিককে আট হাজার জরিমানা করা হয়েছে।
শনিবার (২৩ জুলাই) উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক এ জরিমানা করেন।
সূত্রে জানা যায়, সরকারি আদেশ অমান্য করে রাত ৮টার পর উপজেলার বিভিন্ন বাজারে দোকান খোলা রাখার অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক।
অভিযানে তিনি বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা, রঙ্গশ্রী ও পাদ্রীশিবপুর ইউনিয়নের ১০ দোকান মালিককে সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুসারে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এসএমএইচ