ঢাকা শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

Motobad news

উজিরপুরে বাসের ধাক্কায় ৬ জন নিহতের ঘটনায় মামলা দায়ের

উজিরপুরে বাসের ধাক্কায় ৬ জন নিহতের ঘটনায় মামলা দায়ের
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের নতুন শিকারপুরে বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৬ যাত্রী নিহতের ঘটনায় বাস চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। 

মাইক্রোবাস চালক গুরুত্বর অসুস্থ আছর উদ্দিন সরকারের ছেলে সাব্বির সরকার বাদী হয়ে গৌরনদী হাইওয়ে থানায় মামলাটি দায়ের করেন। 

শনিবার (২৩ জুলাই) বিকেলে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: বেলাল হোসেন। তিনি জানান, শুক্রবার দিনগত রাতে মামলা গ্রহনের পরপরই আসামী ধরতে কার্যক্রম শুরু করে দিয়েছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে বাসের চালককে আটক করতে পারবো। ওসি বলেন, সড়ক পরিবহন আইন অনুসারে মামলাটি গ্রহন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে নতুন শিকারপুর নামক স্থানে কুয়াকাটাগামী মাইক্রোবাসের চাকা পাংচার হয়ে সড়কের মধ্যে থেমে যায়। এসময়ে ঢাকাগামী মোল্লা ট্রাভেলসের একটি বাস সজোরে মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দুইজনের মৃত্যু হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন