জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বাবুগঞ্জে মতবিনিময় সভা

"নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ " এই স্লোগান নিয়ে ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত ৭ দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা মৎস্য দপ্তর এর বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার মো. আমীনুল ইসলাম'র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল।
বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইকবাল আহমেদ আজাদ।
মতবিনিময় কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি মো. আরিফ উদ্দিন আহমেদ মুন্না, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সাংবাদিক আল আমিন, সাংবাদিক রোকন মিয়া, সাংবাদিক মহিউদ্দিন রানাসহ মৎস্য অফিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বাবুগঞ্জ উপজেলায় সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসুচী গ্রহণ করেছেন বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।
এইচকেআর