ঢাকা শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

Motobad news

উজিরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

উজিরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বেলা ১২ টায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে (২৩ জুলাই থেকে ৩০ জুলাই) এই সাতদিন মৎস্য সপ্তাহ পালনে বিভিন্ন উদ্যোগ গ্রহনে আলোচনা করেন  উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইদুজ্জামান। 

এসময় উপস্থিত ছিলেন মেরিন ফিসারিস অফিসার মনজুরুল ইকবাল, প্রেসক্লাবের সভাপতি মহাসিন মিঞা লিটন, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান রনি, সাবেক সভাপতি আ: রহিম সরদার, সহ-সভাপতি নুরুল ইসলাম, কোষাধক্ষ এমদাদুল কাসেম সেন্টু, সদস্য নাসির উদ্দিন শরীফ প্রমুখ। 

                                                                                                       
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন