ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • বিদ্যুতের ঘটতি নেই, সঞ্চয় করছি: কামরুল ইসলাম

    বিদ্যুতের ঘটতি নেই, সঞ্চয় করছি: কামরুল ইসলাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণেই বিশ্বে জ্বালানি সংকট দেখা দিয়েছে তবে বাংলাদেশের জ্বালানির কোনো সংকট নেই, সঞ্চয় করছি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

    শুক্রবার (২২ জুলাই) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা উপলক্ষে মানিক চৌধুরী মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    কামরুল ইসলাম বলেন, বিএনপির আমলে ১৮ ঘণ্টা লোডশেডিং ছিল, তারা আজ বড় বড় কথা বলে। আর বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের যে আশা তা কখনও পূরণ হবে না। আগামী  নির্বাচন এই কমিশনের অধিনে হবে আর এর নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    বিএনপি জামাতকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের আমলে আমরা আওয়ামী লীগ অফিসের সামনেও দাঁড়াতে পারিনি আর আপনারা প্রেসক্লাবের সামনে সভা-সমাবেশ করেন। আপনার ভুলে যাবেন না, আমরা দেই বলেই আপনারা মিটিং মিছিল করেন। আমরা রাস্তায় নামলে পালায়ার সময় পাবেন না। দেশ ভালো চলছে, চলতে দিন।

    কলাটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজের সভাপতীত্বে অন্যের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক হাজী আলতাফ হোসেন বিপ্লব সহ-সভাপতি সফিউল আজম খান বারকু, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, রফিকুল ইসলাম হিলটন, ইফতিখার উদ্দিন শাওন, আইকে শাহীন, আলাউদ্দিন, বদিউল আলম প্রমুখ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ