ঢাকা শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৪

আগৈলঝাড়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৪
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার সোমাইরপাড় গ্রামের আবুল হোসেন বক্তিয়ারের ছেলে মনির বক্তিয়ারকে (৪০) সহকারী উপপরিদর্শক সুব্রত অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মনিরের বিরুদ্ধে আদালত চেক প্রতারণা মামলায় ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০লাখ ১৫হাজার ৭শ টাকা জরিমানার রায় প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই মনির পলাতক ছিল।

অন্যদিকে একই রাতে উপপরিদর্শক মনিরুজ্জামান অভিযান চালিয়ে সিআর ৪৬৬/২২ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মৃত বিনোদ মন্ডলের ছেলে সমীর মন্ডল, সহকারী উপপরিদর্শক খায়রুল ইসলাম রাংতা গ্রামে অভিযান চালিয়ে সিআর ৪৬৫/২২ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হামেদ মোল্লার ছেলে মোহম্মদ মোল্লা এবং বাশাইল গ্রাম থেকে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মজিবর ঘরামীকে সহকারী উপপরিদর্শক সোহাগ হোসেন গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন