ঢাকা শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

Motobad news

গৌরনদীতে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

গৌরনদীতে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের গৌরনদীতে অজ্ঞাতনামা বাসের চাপায় সাইফুল বেপারী (৩২) নামে এক মোটর সাইলে চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ সময় ওই মোটর সাইকেলের অপর এক আরোহী গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার  খাঞ্জাপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দর্ঘটনা ঘটে। নিহত সাইফুল উপজেলার খাঞ্জাপুর গ্রামের দুলাল বেপারীর ছেলে। গুরুতর আহত অবস্থায় আরোহী রাসেল হাওলাদারকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন নিশ্চিত করেছেন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন জানান, উপজেলার খাঞ্জাপুর গ্রামের সাইফুল বেপারী ও রাসেল হাওলাদার একটি মোটর সাইকেল যোগে ভূরঘাটা বাসস্ট্যান্ড থেকে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গৌরনদীর উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে মোটর সাইকেলটি পশ্চিম খাঞ্জাপুর গ্রামের সরদার বাড়ির কাছে পৌছলে অজ্ঞাতনামা একটি বাস ওই মোটর সাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক সাইফুল বেপারী নিহত ও আরোহী রাসেল হাওলাদার গুরুতর আহত হয়। আশঙ্গাজনক অবস্থায় রাসেলকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোন দিকের গাড়ি ও কি গাড়িতে মোটর সাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে গেছে তা শনাক্তের চেষ্টা চলছে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন