ঢাকা শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

Motobad news

দি বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি

দি বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোড এলাকায় ১০৪ নং দি বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয় চুরি সংঘঠিত হয়েছে। এঘটনায় বরিশাল কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পারভীন রিনা।

জানা গেছে, বরিশাল সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডের গোরাচাঁদ দাস রোড ব্রাউন কম্পাউন্ড এলাকায় ১০৪ নং দি বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার রাতে যে কোন সময় ভেন্টিলেটর ভেঙে  চোর চক্র স্কুল ভবনের নিচতলায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে স্টিলের আলমারি ভেঙে কাগজপত্র এলোমেলো করে প্রজেক্টর মেশিন,  দুটি সাউন্ড বক্স , দুটি  স্পিকার ,অকেজো ফ্যান ভেঙে নিয়ে যায়।

বিদ্যালয় কতৃপক্ষ জানায় , বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায়  প্রতিদিনের ন্যায় স্কুল খুলতে এসে আয়া নিপা রানী প্রধান শিক্ষকের রুমের উপর ভেন্টিলেটর ভাঙা দেখে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ফোনে অবহিত করে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষিাকা এসে দেখেন রুমের ভিতরের স্টিলের আলমারি ভাঙা এবং রুমটি আগোছালো অবস্থায় পরে ‍আছে।

পরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জুয়েল রাফি কে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পারভীন রিনা কল করে চুরির ঘটনা জানালে তিনি তাৎক্ষণিকভাবে স্কুলে এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে নিয়ে বরিশাল কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ করেন। 

এ বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জুয়েল রাফি জানান, বুধবার গভীর রাতে স্কুলের প্রধান শিক্ষকের রুমের উপর ভেন্টিলেটর ভেঙে রুমের ভিতরে প্রবেশ করে প্রজেক্টর, সাউন্ডবক্স,স্পিকার সহ ফ্যান খুলে নিয়ে গেছে অজ্ঞাত ব্যক্তিরা এমন লিখত অভিযোগ থানায় করা হয়েছে। তিনি জানান প্রায় অর্ধ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে স্কুল থেকে । 
তিনি ‍আরো জানান অধিকাংশ স্কুলে ‍পিয়নও নেই। নাইট গার্ড রাখা তো দুরের কথা। আমরা শিক্ষকরা নিজেদের টাকা দিয়ে ‍একজন পিয়ন রাখি। ‍বিষয়নি শিক্ষাকর্মকর্তারা দেখবেন বলে তিনি ‍আশা প্রকাশ করেন। 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন