ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর মৃত্যু

    শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনায় ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও এক রোগীর মৃত্যু হয়েছে। 

    এদিকে, মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আগের দিনের চেয়ে শনাক্তের হার কিছুটা কমেছে। বুধবার ৮৪ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা পজেটিভ হয়েছে। শনাক্তের হার ১১.৯০ ভাগ। 

    হাসপাতালের পরিচালক কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত বুধবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৪ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন কোন রোগী করোনা ওয়ার্ড থেকে ছাড়পত্র নেননি এবং নতুন করে কেউ করোনা ওয়ার্ডে ভর্তি হয়নি। এই সময়ে চিকিৎসাধীন অবস্থায় একজন রোগীর মৃত্যু হয়েছে। তার করোনা পজেটিভ। 

    বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন ছিল ৩ জন রোগী। এ নিয়ে ২০২০ সালের ১৭ মার্চের পর থেকে এ পর্যন্ত মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪৭৮ জন রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ৪৪১ জনের করোনা পজেটিভ ছিল। 
    এর আগে গত বুধবার শনাক্তের হার ছিল ১৬.৬৬ ভাগ, মঙ্গলবার ১২.০৬ ভাগ, সোমবার ১৮.৮৬ ভাগ, রবিবার ৫.৫৫ ভাগ, শনিবার ১১.৪৭ ভাগ, শুক্রবার ২৮.৮১ ভাগ এবং গত বৃহস্পতিবার ২৫.৫৩ ভাগ। 

    ২০২০ সালের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ডে চালুর পর এ পর্যন্ত সেখানে ৭ হাজার ৭০৫ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ২২৫ জন রোগী।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ