দারিদ্র বিমোচনে শেখ হাসিনা বিশ্বের মডেল: পংকজ নাথ এমপি

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী কর্তৃক ২৬,২২৯ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর অনুষ্ঠানে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, দারিদ্র বিমোচনে শেখ হাসিনা বিশ্বের মডেল। স্বনির্ভর বাংলাদেশ ভূমিহীনরাও আজ স্বাবলম্বী, ঘুরে দাড়িয়েছে অসহায় মানুষেরা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মাইলফলক অতিক্রম করে আজ একেকটি ছিন্নমূল মানুষের নীড়ে ফেরার পরিতৃপ্ত হাসির দিন।
মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১৪৫টি জমিসহ গৃহ হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুননবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার এডিসি মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, উপজেলা প্রকৌশলী মো. বোরহান উদ্দিন মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার দাস, প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহাদাত হোসেন, উপজেলা সাংবাদিক আবুল কালাম, প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি কাউন্সিলর নাদিম মাহমুদ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক কাউন্সিলর সোহেল মোল্লা, সুমন ফরাজি, হাবিবুর রহমান খোকন, উপজেলা কৃষক লীগের সভাপতি ওহাব আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন পলাশ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি কাউন্সিলর মনির জমদ্দার, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আব্দুল্লাহ দোলন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, ইউপি সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
এইচকেআর