বাবুগঞ্জে ৫৭ ভুমি ও গৃহহীন পরিবার পেল জমিসহ ঘর

বরিশালের বাবুগঞ্জে ৫৭টি ভুমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘর ও জমির দলিল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে জমি ও ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে এ ঘর ও জমি হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) গৌতম বাড়ৈ।
বাবুগঞ্জ উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মো. আমীনুল ইসলাম' র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) মো. শাহজাহান হোসেন, বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জেনারেল ম্যানেজার মিদুল কান্তি চাকমা, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান, বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইকবাল আহমেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আকবর কবির, মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাঃ নাসরীন জোবায়দা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ মো. আরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. দেলোয়ার হোসেন, মাধবপাশা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন রাঢ়ী, দেহেরগতি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, মাধবপাশা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান মো. কামরুল আহসান খান হিমু, কেদারপুর ইউপি চেয়ারম্যান নুরে আলম বেপারি, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. জহিরুল হাসান অরুণ, সাধারণ সম্পাদক আরিফ হোসেনসহ বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার ৫৭টি ভুমি ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘর হাস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রথম, দ্বিতীয় পর্যায়ের ঘর হাস্তান্তরের পরে বৃহস্পতিবার তৃতীয় পর্যায়ের ৫৭টি ঘর ও দলিল হস্তান্তর করা হয়েছে। এনিয়ে উপজেলার ২৭৪টি ভুমিহীনদের মাঝে ঘর ও জমি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল ভুমিহীনদের মাঝে ঘর ও জমি দেওয়া হবে।
এইচকেআর