ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • বানারীপাড়ায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘর হস্তান্তর

    বানারীপাড়ায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘর হস্তান্তর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়ায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ পাকা ঘর হস্তান্তর করা হয়েছে। 

    বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি বানারীপাড়ার ১৫টিসহ সারা দেশে ২৬ সহস্রাধিক  ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ পাকা ঘর হস্তান্তর করেন। 

    বানারীপাড়ায় উপজেলা পরিষদ মিলনায়তনে জমিসহ পাকা ঘরের দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু ও বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন। জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মহসিন-উল-হাসান,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফীন, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এস.মিজানুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুগ্ম সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ। 

    প্রসঙ্গত, মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে বানারীপাড়া উপজেলায় এ পর্যন্ত ৩৮০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ রঙিন পাকা ঘর প্রদান করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ