ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • মেহেন্দীগঞ্জে ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম

    মেহেন্দীগঞ্জে ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় এক ইউপি সদস্য ও তার ভগ্নিপতি স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। উপজেলার ভাসানচর ইউনিয়নের ভাসানচর লঞ্চঘাট এলাকায় বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে কাজীরহাট থানার ওসি মো. জুবাইর জানান।

    আহতরা হলেন- ভাসানচর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শাহ সুফি শামীম ও তার ভগ্নিপতি নাসির।

    শামীমের ভাই রাকিব জানান, তার ভাই ভাসানচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও শামীমের ভগ্নিপতি নাসির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

    নাসির বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর গুরুতর অবস্থায় শামীমকে ঢাকায় নেওয়া হচ্ছে বলে জানান তিনি। 

    রাকিব বলেন, ভাসানচর ইউনিয়নের আনিস কুঠিয়াল ও জাফর কাজীর সঙ্গে গত ৫ বছর ধরে শামীমের বিরোধ চলছে। এর জেরে আনিস, জাফর, মন্টুসহ ১০/১২ জন রামদা ও লাঠিসোটা নিয়ে শামীম ও নাসিরের উপর হামলা চালায়। পরে দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা।

    ভাসানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু বলেন, ‘দলীয় সন্ত্রাসীরা’ ইউপি সদস্য শামীম ও তার ভগ্নিপতিকে কুপিয়ে ফেলে রেখে যায়।

    পরে ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও দুইটি রামদা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। 

    ওসি জুবাইর বলেন, ভাসানচর লঞ্চঘাটের ইজারা, জমিজমা ও রাজনৈতিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। তবে এখনও থানায় কেউ অভিযোগ করেনি। কাউকে গ্রেপ্তারও করা হয়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ