ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • উজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৫

    উজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে থেমে থাকা মাই‌ক্রোবা‌সে বাসের ধাক্কায় পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।

    মহাসড়‌কের নতুন শিকারপুর এলাকায় বৃহস্পতিবার দুপুর সা‌ড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, রুহুল আমিন, আবদুর রহমান, মো. হাসান, নুরুল আমিন ও শ‌হিদুল ইসলাম। তাদের সক‌লের বাড়ি গাজীপু‌রের কোনাবা‌ড়ি এলাকায়।

    এ তথ্য নিশ্চিত করেছেন উজিরপুর থানার প‌রিদর্শক মো‌মিন উ‌দ্দিন। তিনি বলেন, ‘দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। উভয় গা‌ড়ির আহত ১২ যাত্রীকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

    গৌরনদী হাইও‌য়ে থানার সা‌র্জেন্ট মাহাবুব ইসলাম ব‌লেন, মোল্লা প‌রিবহ‌নের এক‌টি বাস পটুয়াখালী থে‌কে ঢাকা যা‌চ্ছি‌ল। এদিকে যাত্রী নিয়ে ঢাকার থে‌কে ব‌রিশা‌লে যাচ্ছিল মাই‌ক্রোবাস। পথে শিকারপুর এলাকায় পৌঁছালে মাইক্রোবাসের পেছনের একটি চাকা পাংচার হয়ে সড়কের মাঝেই থেমে যায়।

    এ সময়ে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির মোল্লা পরিবহনের বাসটি মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবা‌সের একজনের ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরে আরও তিনজনের মৃত্যু হয়। পরে ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতালে নেয়ার পর শ‌হিদুল ইসলা‌মের মৃত্যু হয়।

    তি‌নি ব‌লেন, ‘বাস ও মাই‌ক্রোবাস দু‌টি পু‌লিশ হেফাজ‌তে র‌য়ে‌ছে। বা‌সের চালক ও হেলপার পালিয়েছে। দুর্ঘটনার কার‌ণে কিছু সময় মহাসড়‌কে যান চলাচল ব্যাহত হ‌লেও এখন স্বাভা‌বিক রয়েছে।’
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ