ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • রাস্তায় ফেলে যাওয়া সেই বৃদ্ধাকে ফিরিয়ে নিলেন স্বজনরা

    রাস্তায় ফেলে যাওয়া সেই বৃদ্ধাকে ফিরিয়ে নিলেন স্বজনরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদীতে রাস্তায়  পাওয়া মাজেদা বেগম মর্জিনা (৭০) তার পরিবারের সদস্যদের কাছে ফিরে গেছেন। ফেসবুকে ছবি দেখে ৬ মাস আগে হারিয়ে যাওয়া মায়ের সন্ধান পান তার স্বজনরা। 

    মাজেদা বেগম গৌরনদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে তার মেয়ের ঘরের নাতনী নিলুফা বেগম (৩৮) ও তার মামা মমিন গাজী (৫০) এসে তাকে বাড়িতে নিয়ে যান। স্বজনদের পেয়ে বেজায় খুশি মাজেদা বেগম।
     
    নাতনী নিলুফা বেগম জানান, তার নানি বিধবা, নিত্যন্ত গরীব ও অসহায়। তিনি ২ কন্যা ও এক পুত্র সন্তানের জননী । মাজেদা বেগম ঢাকায় ভিক্ষা করতেন। তার পুত্র শাহেআলম পেশায় নির্মান শ্রমিক। ৬ মাস আগে তিনি (মাজেদা বেগম) হারিয়ে যান। অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। 

    তবে মাজেদা বেগমকে রাস্তায় ফেলে দেওয়ার কাহিনী সঠিক নয় বলে তিনি জানান। 

    এদিকে গত ১৮ জুলাই সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাটাজোর এলাকার বাংলা লিংক টাওয়ারের কাছে ঢাকা-বারিশাল মহাসড়কের পাশ থেকে ওই বৃদ্ধাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। বৃষ্টিতে ভিজা  ও জ্বরে আক্রাক্র গুরুতর অসুস্থ অবস্থায় তাকে (মাজেদা) স্থানীয়রা সোমবার দিবাগত রাত পৌণে ১টার দিকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। 

    বাটাজোর বাংলা লিংক টাওয়ারের পাহাড়াদার আঃ করিম জানান,  টাওয়ারের গার্ড রুমে তিনি ও তার স্ত্রী বসবাস করছেন। ওই বৃধাকে অচেতন অবস্থায় সোমবার সন্ধ্যায় টাওয়ারের কাছে মহাসড়কের পাশে পেয়ে স্থানীয়রা প্রথমে তাদের কাছে রেখে যায়। পরবর্তিতে সোমবার দিবাগত রাত পৌণে ১দিকে বৃদ্ধাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন মোঃ শিপন নামের এক হৃদয়বান ব্যাক্তি। 

    স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বৃদ্ধা জ্ঞান ফেরার পর তিনি নিজের নাম মাজেদা বেগম, স্বামীর নাম চাঁন মিয়া মৃধা ও ছেলের নাম শাহেআলম মৃধা, গ্রাম-নলখোলা, উপজেলা-দশমিনা, জেলা-পটুয়াখালী ছাড়া আর কিছুই বলতে পারেন নি। তিনি পরিবারের কারো বা অন্য কারো মোবাইল নাম্বার ও জানতেন না।  তার পুত্রবধু তাকে ডাক্তার দেখানোর নাম করে ওই স্থানে তাকে রেখে চলে যান বলে মাজেদা বেগম জানিয়েছিলেন।

    গৌরনদী পৌরসভার টিকাশার এলাকার বাসিন্দা ও আগৈলঝাড়া উপজেলা পরিষদের লাইব্রেরীয়ান মোঃ শিপন বলেন, ছবিসহ বৃদ্ধার করুন কাহিনী সোস্যাল মিডিয়ায় দেখে আমি নিজ উদ্যোগে মাজেদা বেগমকে চিকিৎসার জন্য সোমবার দিবাগত গভীর রাতে তাকে (মাজেদা) গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। অন্য কোন উদ্দেশ্যে নয়, মানবিক কারণে ওই বৃদ্ধা মায়ের পাশে দাড়িয়েছি। 
    এ ব্যাপারে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, বৃদ্ধা মাজেদা বেগমকে নিয়ে আমরা দুশ্চিন্তায় ছিলাম। প্রথমে বৃদ্ধা মায়ের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেছি। একই সাথে তার সাথে পরিবার তাকে খুঁজে পেয়েছে জেনে খুশি হয়েছি বলেও তিনি জানান।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ