ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • বিআরটিসি চাপায় চালকসহ ছয়যাত্রী নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

    বিআরটিসি চাপায় চালকসহ ছয়যাত্রী নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জে বিআরটিসি বাস চাপায় মা-মেয়েসহ ছয়জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি ঘঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করা হয়।

    বুধবার বিকালে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এই কমিটি গঠন করে দেন। কমিটিকে সরেজমিন তদন্তপূর্বক আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।

    তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন- বিআরটিএ’র বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক এবং বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)।

    বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

    অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ‘২০ জুলাই বাকেরগঞ্জ উপজেলার কুয়াকাটা-বরিশাল মহাসড়কে বিআরটিসি পরিবহন মূল সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ইজিবাইককে যাত্রীসহ চাপা দেয়।

    এতে ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে আরও দুজনসহ মোট ছয়জন নিহত হয়। এই ঘটনায় আহত হয় আরও একজন। উক্ত ঘটনা সরেজমিন তদন্ত পূর্বক একটি প্রতিবেদন দাখিল করার জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ