ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • আগৈলঝাড়ায় অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ 

    আগৈলঝাড়ায় অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় মৎস্য অফিস ও উপজেলা প্রশসানের যৌথ উদ্যোগে থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ৮৫টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এর উপস্থিতিতে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। 

    উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, বুধবার সকালে উপজেলার রাজিহার ইউনিয়নের বাটরা সংযুক্ত খাল ও তৎসংলগ্ন উন্মুক্ত জলাশয়ে এবং চলবল বিলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৮৫টি চায়না দুয়ারী অবৈধ জাল আটক করা হয়। 

    পরে আটককৃত অবৈধ চায়না দুয়ারী জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে বাটরা-বাহাদুরপুর সড়কের উপর আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

    এসময় উপস্থিত ছিলেন, পেশকার সিদ্দিকুর রহমান, আগৈলঝাড়া থানার উপপরিদর্শক মামুন হোসেনসহ পুলিশ ও আনসার সদস্যরা।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেন জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ