ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • আগৈলঝাড়া ইউএনও’র ফোন নম্বর ক্লোন করে টাকা দাবি

    আগৈলঝাড়া ইউএনও’র ফোন নম্বর ক্লোন করে টাকা দাবি
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারী ফোন নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করার কথা জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন।   

    নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন জানান, তার অফিসের সরকারী ফোন নম্বর ক্লোন করে বুধবার সকালে বাগধা মাদ্রাসার সুপারের কাছে কম্পিউটার দেয়ার কথা বলে অর্থ দাবি করে প্রতারক চক্রটি। ওই চক্রটি আরও বিভিন্ন জনের কাছে ফোন করার পরে ৯টা ৫৭ মিনিটে তার অফিস সহায়ক রমনী রঞ্জন বিশ্বাসের সাথেও ইউএনও সেজে ফোনে কথা বলার সময়ে কণ্ঠস্বরে প্রতারণার বিষয়টি ধরা পরে। এর আগে আরেক অফিস সহায়ক সিদ্দিকুর রহমানের কাছেও ফোন করে প্রতারক চক্রটি। অফিস সহায়ক রমনী রঞ্জন বিশ্বাস তাৎক্ষনিক বিষয়টি নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।

    প্রতারক চক্র থেকে সবাইকে সতর্ক ও সাবধান হবার আহ্বান জানিয়ে সরকারী নম্বর ক্লোন করার বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ