ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • আগৈলঝাড়ায় মিষ্টিতে তেলাপোকা: ত্রিশ হাজার টাকা জরিমানা

    আগৈলঝাড়ায় মিষ্টিতে তেলাপোকা: ত্রিশ হাজার টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং তৈরিকৃত মিষ্টির মধ্যে তেলাপোকা পাওয়ায় একটি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    বুধবার উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় উপজেলা সদরের শ্রী গুরু চাঁদ মিষ্টান্ন ভান্ডার অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং তৈরিকৃত মিষ্টির মধ্যে তেলাপোকা পাওয়ায় ওই দোকানের মালিক রিপন হালদারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

    ভ্রাম্যমাণ আদালতের পেশকার সিদ্দিকুর রহমান জানান, শ্রী গুরু চাঁদ মিষ্টান্ন ভান্ডার অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করছিল এবং তৈরিকৃত মিষ্টির মধ্যে তেলাপোকা দেখা যায়। এছাড়া নোংরা পরিবেশে বানানো হচ্ছিল মিষ্টি। 

    উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন জানান, শ্রী গুরু চাঁদ মিষ্টান্ন ভান্ডারের কারখানায় অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে মিষ্টান্ন তৈরি করা হচ্ছিল। এছাড়া কারখানাটির বিভিন্ন স্থানে ময়লার স্তুপ পরেছিল।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, অস্বাস্থ্যকর পরিবেশে নীতিমালা না মেনে কারখানা পরিচালনা করা এবং খাবারের মধ্যে তেলাপোকা পাওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে মিষ্টি তৈরির কারখানার পরিবেশ ভালো করতে না পারলে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। কারখানাটিকে দ্রুত স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে সাখাওয়াত হোসেন আরও বলেন, স্বাস্থ্যসম্মত মিষ্টান্ন তৈরি ও সংরক্ষণ নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, ভ্রাম্যমাণ আদালতের পেশকার সিদ্দিকুর রহমান, থানার উপপরিদর্শক মামুন হোসেন প্রমুখ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ