বাকেরগঞ্জে বাসের চাপায় নিহতের সংখ্যা বেড়ে ৫
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জে বিআরটিসি বাসের ধাক্কায় সাথী (২০) নামের আহত আরো এক অটোরিক্সার যাত্রী নিহত হয়েছেন। এ নিয়ে এ ঘটনায় ৫ জনের মৃত্যু হলো।
বুধবার (২০ জুলাই) দুপুর আড়াইটার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলাউদ্দিন মিলন। তিনি বলেন, নিহত সাথী গৌরনদী উপজেলার বাসিন্ধা। একই দুর্ঘটনায় তারই বোন তানজিলা আক্তার মৃত্যুবরণ করেন। এছাড়া সাথীর স্বামী ফয়সাল গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বাকেরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে বিআরটিসি বাসের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিক্সার চালকসহ চার যাত্রী নিহত হন। এ ঘটনায় শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- তানজিলা আক্তার, সোহাগ সিকদার, আমির চৌধুরী ও অটোরিক্সা চালক হাসিব। এরা সবাই বাকেরগঞ্জের বাসিন্দা। এদের মধ্যে পুরুষ তিনজন ঘটনাস্থলে এবং হাসপাতালে নেয়ার পরে তানজিলা নামের একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এইচকেআর