ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • বরিশালে করোনা শনাক্তর হার বেড়েছে

    বরিশালে করোনা শনাক্তর হার বেড়েছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনায় ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমেছে। এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তর হার কিছুটা বেড়েছে। হাসপাতালের পরিচালক কার্যালয়ের বুধবারের পরিসংখ্যানে এই তথ্য জানা গেছে। 

    গতকাল মঙ্গলবার শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৮ জন রোগী। বুধবার সকালে চিকিৎসাধীন ছিলো ৪ জন রোগী। 

    এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গতকালের রিপোর্টে ৩৬ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬.৬৬ ভাগ। এর আগে গত মঙ্গলবার ১২.০৬ ভাগ, সোমবার ১৮.৮৬ ভাগ, রবিবার ৫.৫৫ ভাগ, শনিবার ১১.৪৭ ভাগ, শুক্রবার ২৮.৮১ ভাগ এবং গত বৃহস্পতিবার ২৫.৫৩ ভাগ করোনা শনাক্ত হয়।  

    ২০২০ সালের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ডে চালুর পর এ পর্যন্ত সেখানে ৭ হাজার ৭শ’ ৫ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ২শ’ ২৫ জন রোগী। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ১ হাজার ৪শ’ ৭৭ জনের। যার মধ্যে ৪শ’ ৪০ জনের করোনা পজেটিভ ছিলো।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ