ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • বরিশালে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

    বরিশালে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারাদেশে লোডশেডিংয়ের ঘোষণায় চার্জার ফ্যান ও লাইট এবং আইপিএসের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি করার অভিযোগে বরিশালে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    আজ মঙ্গলবার দুপুরে নগরীর গীর্জা মহল্লা এলাকার ইলেক্ট্রনিক পণ্য বিক্রির দোকানে এই অভিযান পরিচালনা করা হয়। 

    এ সময় লোডশেডিংয়ের কারণে চার্জার ফ্যান ও লাইট এবং আইপিএসের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধির অভিযোগে ফাতেমা ইলেক্ট্রনিক, সুপ্রিয়া ইলেক্ট্রনিক, জাকের রেডিও অ্যান্ড ওয়াচ হাউজ এবং এএল ওয়াচ হাউজ নামে ৪ টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

    একই সময়ে লোডশেডিংয়ের হিরিকে ইলেক্টনিক পণ্যের অযৌক্তিক মূল্য বৃদ্ধির বিষয়ে আশপাশের বিভিন্ন ইলেক্ট্রনিক দোকানিকে সতর্ক করে দেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ্ মো. সোয়াইব মিয়া। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ