ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • বরিশালে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    বরিশালে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। তবে পুলিশি বাধার মুখে বিক্ষোভ মিছিল নিয়ে অশ্বিনী কুমার হল সংলগ্ন এলাকার বাইরে যেতে পারেননি নেতাকর্মীরা।

    এর আগে মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ১১টায় নগরের সদররোডস্থ দলীয় কার্যালয়ের সামনে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা যুবদল।

    সমাবেশে বরিশাল (দক্ষিণ) জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ।

    এ সময় আরো বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের সভাপতি সালাউদ্দিন পিকলু, মহানগর যুবদলের সভাপতি অ্যাডভোকেট আখতারুজ্জামান শামীম, সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম রতন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাযহারুল ইসলাম জাহান, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তছলিম উদ্দিন, উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্সেদ মাসুদসহ মহানগর ও জেলা যুবদলের নেতারা।

    এর আগে, যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন।

    এদিকে সমাবেশ শেষে নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি অশ্বিনী কুমার হলের সামনে গেলে পুলিশি বাধার মুখে পড়ে। সেখানে পুলিশের সঙ্গে যুবদল নেতাকর্মীদের ধাক্কাধাক্কি হয়, যদিও পরে পুলিশি ব্যারিকেট অতিক্রম করে সদররোডে মিছিল নিয়ে ওঠেন নেতাকর্মীরা। কিন্তু কিছু সময়ের মধ্যেই অশ্বিনী কুমার হলের অন্য গেট দিয়ে দলীয় কার্যালয়ে ফিরে গিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ