ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • হাজার ইয়াবাসহ বরিশালে যুবক গ্রেফতার

    হাজার ইয়াবাসহ বরিশালে যুবক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এক হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।

    সোমবার (১৮ জুলাই) দিনগত রাতে বরিশাল নগরের শেরে বাংলা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার সহকারী পরিচালক মো. এনায়েত হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মুলাদী কাজীরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সানিকে (২২) আটক করা হয়।

    অভিযানের খবর পেয়ে অন্য এক মাদকবিক্রেতা নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের শেরে বাংলা সড়কের বাসিন্দা রিয়াজ মাহমুদ (৪৭) পালিয়ে যায়।

    এনায়েত হোসেন বলেন, সানি নামে এক মাদকবিক্রেতা এক হাজার ইয়াবার একটি চালান নিয়ে বরিশাল নগরীর রিয়াজ মাহমুদের কাছে আসছে, এমন একটি খবর আসে আমাদের কাছে। গোপন সংবাদের ভিত্তিতে রিয়াজের বাড়ির আশপাশ এলাকায় অবস্থান করি। সানি রিয়াজের কাছে ইয়াবা দেওয়ার সময় তাদের চারদিক থেকে ঘিরে ফেলি। এরপর ইয়াবাসহ সানিকে আটক করতে সক্ষম হই। তবে উৎসুক জনতার অতিরিক্ত আগ্রহের কারণে রিয়াজ পালিয়ে যান। অভিযান অব্যাহত রয়েছে। অতিদ্রুত রিয়াজকে আটক করতে পারবো বলে আশা প্রকাশ করছি।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ